হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশু নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেট–তামাবিল মহাসড়কে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামে রাসেল মিয়ার ছেলে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হন অন্তত ১০ জন। 

এদিকে দুর্ঘটনার পর পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালায়। 

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, উমনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর লাশ হাইওয়ের পুলিশের কাছে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তামাবিল হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক