হোম > সারা দেশ > সিলেট

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারী আটক 

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি

অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাগুরার শ্রীপুরের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮) ও এক কিশোরী (১৪), শালিখার সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে রানীরঘাটে মানব পাচারকারী গোয়াইনঘাটের মাতুরতল বাজারের রতন সরকারের ছেলে রূপন সরকার (২২) ৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করাচ্ছিলেন। ওই স্থানটি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২ /৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে।

এ সময় বিজিবি টহলদল তাদেরকে আটক করে। তবে রূপন সরকার তখন পালিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল।

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা