হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এদিকে, নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ জন রোগী।

​আজ শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

​স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো মৌলভীবাজারের কুলাউড়ার আবুল কালামের পাঁচ মাস বয়সী ছেলে আল সাইফ এবং সুনামগঞ্জের ছাতকের আবুল হোসেনের আট মাস বয়সী মেয়ে রাফা আক্তার।

​বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩৬ জন হাম সন্দেহে চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন রোগী ভর্তি আছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৪ জন ভর্তি আছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি

বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি: আকস্মিক পরিদর্শনে গিয়ে এমপি কামরুলের ক্ষোভ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক