হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

মৌলভীবাজার প্রতিনিধি

শীতে বিপর্যস্ত জীবনযাত্রা। ছবি: আজকের পত্রিকা

শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আরও কয়েক দিন এভাবে তাপমাত্রা কমতে থাকবে।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক কাজকর্ম। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ সকালে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে এর নিচে কখনো তাপমাত্রা নামেনি। আরও কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকবে।

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের