হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ৭ বছরের তন্নীকে কুমারী রূপে আরাধনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা হয়েছে ৭ বছরের শিশু তন্নী চক্রবর্তী অন্নাকে। উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি মন্দিরে তাকে বসানো হয় দেবী দুর্গা রূপে। 

আজ রোববার বেলা ১টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের এ মন্দিরে কুমারীর বেদিতে আনা হয় তন্নীকে। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী ওই বেদিতে দেবী দুর্গা রূপে পূজিত হয় সে। বয়স ও শাস্ত্রীয় বিধানমতে এবার দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা তাকে। 

তন্নী উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী। 
 
পূজা আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রূপের পূজা। এক বছর থেকে ষোলো বছর বয়সের নারী শিশুকে দেবী রূপে পূজা করা হয়ে থাকে। প্রতি বছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়।’ 

এ দিকে এই পূজা দেখতে সকাল থেকেই হাজারো দর্শনার্থীর ভিড় জমে রঘুনাথপুর কালী মন্দিরে।

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা