হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসা থেকে তাঁর গৃহকর্মী মোসা. জামিয়ার (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নগরের সাগরদিঘীপাড়া এলাকার আপন ব্লু টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাট থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

জামিয়া প্রায় দুই বছর ধরে মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

এসএমপির উপকমিশনার (উত্তর, গণমাধ্যম) আজবাহার আলী শেখ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঞ্জুরুল আহসান ও তাঁর স্ত্রী নিজ নিজ অফিসে ছিলেন। দুপুর ১২টার দিকে বাচ্চারা স্কুল থেকে এসে দরজা বন্ধ পায়। দরজা না খোলায় তারা বাবা-মাকে জানায়। তারা পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে বাথরুমের টাওয়াল বারের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পায় জামিয়াকে।

আজবাহার আলী শেখ আরও বলেন, পরে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার পদক্ষেপ নেয়। তা ছাড়া জামিয়ার পরিবারকেও খবর দেয়। এ বিষয়ে জামিয়ার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। তার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও