হোম > সারা দেশ > সিলেট

সিলেটের ২ যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের ২ যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিলেটের দুই যুবলীগ নেতাকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি এবং অফিশিয়ালি কিছু জানানো হয়নি।’

আত্মগোপনে থাকা জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা জানান, দুজনকে ঢাকার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে জাকিরকে রামপুরা ও রেজাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সিলেটে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত