হোম > সারা দেশ > সিলেট

ট্রাকচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কলাকুটা বাংলাবাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মুক্তার হোসেন লাল। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ-সিলেট সড়কের বাংলাবাড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। 

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়। 

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু