হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত কার্যক্রম না চালাতে নির্দেশনা জারি

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত কোনো কার্যক্রম না চালানোর নির্দেশনা জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো ধরনের কার্যক্রম না করার জন্য বলা হলো। কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো।

দলীয় ব্যানারে আপাতত কার্যক্রম না চালাতে বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিপ্লব পরবর্তী সময়ে ইতিমধ্যে ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে এ কাজগুলো চালিয়ে যেতে চাই। যেকোনো ধরনের সংঘাত এড়াতে সাময়িক সময়ের জন্য দলীয় ব্যানারে ক্যাম্পাসে যাতে কোনো কাজ করা না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী