হোম > সারা দেশ > সিলেট

ভারত সীমান্ত থেকে ৪ বাংলাদেশি নারী আটক

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২৭২ / ৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। 

আটক নারীরা হলেন-যশোরের অভয়নগরের হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম (৩৫), খালিশপুরের মৃত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮), খুলনার পাইকগাছার মোজাফ্ফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইলের কালিয়ার খাইরুল শেখের মেয়ে লিপি বেগম (৪০)। 

বিজিবি জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা নামক এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বাংলাদেশের চার নারীকে আটক করা হয়। এ সময় গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুরের মানব পাচারকারী মো. জুয়েল রানা (২৫) ওই চার নারীকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে সহযোগিতা করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে সেখানে টহলরত বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় জুয়েল রানা পালিয়ে যায়। 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উক্ত ৪ জন নারীকে ভারতে পাচার কাজে সহায়তা করায় পাচারকারী মো. জুয়েল রানাকে পলাতক আসামি হিসেবে এবং আটক বাংলাদেশি নাগরিকদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা