হোম > সারা দেশ > সিলেট

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

বিশ্বনাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তাহসিনা রুশদীর লুনা। ছবি: আজকের পত্রিকা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। একই সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

সিলেট-২ আসনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুনা, অর্ণবসহ সাত প্রার্থী। অন্যরা হলেন খেলাফত মজলিস মনোনীত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার আব্দুস শহিদ।

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বিয়ের তিন মাস পর কর্মস্থল পর্তুগালে ফিরেই সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের যুবক

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন