হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

সিলেট প্রতিনিধি

সিলেটে কোটি টাকার চোরাচালানি পণ্য আটক। ছবি: সংগৃহীত

সিলেটে প্রায় কোটি টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি। গত বুধ, বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক পণ্যের মধ্যে রয়েছেন ১৫ হাজার ৬০০ ভারতীয় সুপারি, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি গুঁড়া মেহেদি, ৮১ বোতল মদ, ২ বোতল বিয়ার, ৪ হাজার কেজি বাংলাদেশি রসুন, একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১২টি নৌকা। যার বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ১৫০ টাকা।

সিলেট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সিলেট ও সুনামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত