হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ভুয়া নারী চিকিৎসক আটক

হবিগঞ্জ, প্রতিনিধি

মমতাজ বেগম রিনা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরে সাঁড়াশি অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মমতাজ বেগম রিনাকে আটক করেছে র‌্যাব-৯।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের ফায়ার সার্ভিস সড়কের ঘোষপাড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-৩-এর কমান্ডার মো. শাহ আলম জানান, মমতাজ বেগম রিনা দীর্ঘদিন ধরে নিজ বাসায় যন্ত্রপাতি ব্যবহার করে সাধারণ রোগীদের ডেলিভারিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁর ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুসহ নানা অপচিকিৎসার অভিযোগ রয়েছে।

তিনি অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন গ্রাম থেকে আসা গর্ভবতী নারীদের ডেলিভারিসহ বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে আটক করা হয়েছে। তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে জন্য তাঁকে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়েছে।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন