হোম > সারা দেশ > সিলেট

পাথরবোঝাই ট্রাকে ১৮০ বস্তা ভারতীয় চিনি, চালক গ্রেপ্তার 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

চিনি উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এই ঘটনায় ট্রাকের চালক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানায়, আজ ভোরে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তামাবিল মহাসড়কে অভিযান চালায়। এ সময় ফতেহপুর সড়কের প্রবেশমুখে পাথরবোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকের পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। 

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। উদ্ধার করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা বলে জানায় পুলিশ। 

ওসি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চিনি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুজনসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ট্রাক চালক সোহেল রানাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী