হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পুকুর থেকে হাঁস তাড়ানো নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে শ্রমিক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে এ ঘটনা ঘটে। রঞ্জিত দাস ওই ইউনিয়নের জয় কুমার দাসের ছেলে। 
 
জানা যায়, শনিবার দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস। এ নিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের (২৬) সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। এ সময় স্থানীয়দের চিৎকারে পালিয়ে যান অজিত দাস। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

হত্যাকাণ্ডের ঘটনায় অজিত দাসের দৃষ্টান্ত শাস্তি দাবি করেছে নিহতের পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহত রঞ্জিতের বাবা জয় কুমার দাস। 

নিহতের বাবা জয় কুমার দাস বলেন, ‘এই পুকুরে সবাই গোসল করে সে জন্য এখানে হাঁস নামানো হয় না। আমার ছেলে নিষেধ করতে গিয়েছিল এই জন্য ছেলেকে মেরে ফেলতে হবে? আমার ছেলের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, অভিযান চালিয়ে অজিত দাসকে গ্রেপ্তার ও লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত