হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে ‘ইংলিশ স্কলার্স হান্টে’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি 

শাবিপ্রবিতে ‘ইংলিশ স্কলার্স হান্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। ছবি : আজকের পত্রিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ইংলিশ স্কলার্স হান্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। এতে মিডিয়া পার্টনার ছিল দৈনিক আজকের পত্রিকা।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে নানা ইভেন্টে ৮০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শাবিপ্রবিতে ‘ইংলিশ স্কলার্স হান্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। ছবি : আজকের পত্রিকা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে ও নিজেদের আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে ইংরেজি ভাষাজ্ঞান অপরিহার্য। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।’

শাবিপ্রবিতে ‘ইংলিশ স্কলার্স হান্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। ছবি : আজকের পত্রিকা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা ও স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্বাগত বক্তব্য দেন ইংলিশ স্কলার্স হান্টের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক নাবিলা মেহজাবিন।

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু