হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শিক্ষককে তুলে নিয়ে থানায় বিটিআরসি কর্মকর্তারা, বিক্ষোভের মুখে মুক্তি

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে শেয়ার মার্কেটে জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা। রাজধানীর বনানী থানার ওই মামলায় গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

এ খবর শুনে কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের নামের ওই শিক্ষককে ছেড়ে দেন। 

মুক্ত হওয়া শিক্ষক দেবব্রত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলার বিষয়ে আমি কিছু জানি না। এই মামলায় হয় আমাকে ফাঁসানো হয়েছে অথবা কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানাই।’

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রাজধানীর বনানী থানায় বিটিআরসির জালিয়াতির মামলায় শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসেছিলেন বিটিআরসির কর্মকর্তারা। পরে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওই শিক্ষককে ছেড়ে দিয়েছেন।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী