হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার বিকেলে সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন কানিশাইল ১ নম্বর রোডের মারুফ টি স্টল নামক দোকানে অভিযান পরিচালনা করে তির শিলং-জাতীয় জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন কানিশাইলের সজীব মিয়ার কলোনির রমিজ আলীর ছেলে তাহের মিয়া (৩০), উসমান মিয়ার ছেলে শামীম (২০), ইমন মিয়ার কলোনির মো. আব্দুল করিম তালুকদারের ছেলে মো. স্বপন মিয়া (৫৫), রঙ্গ মিয়ার ছেলে জসিম (৪৫), জামাল উদ্দিনের ছেলে আল আমিন (২৭), আব্দুর রশিদের ছেলে মো. বাদল (৩৮) এবং আবুল কালামের ছেলে সুজাত মিয়া (৩৫)।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের