হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে জাহানারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘নিজঘরেই বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহানারা বেগম চিলাউড়া গ্রামের ছমর উদ্দিনের স্ত্রী। তিনি গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশত স্পৃষ্টে বিদ্যুতায়িত হন। পরে তাঁর পুত্রবধূ মুন্নি বেগম তাঁকে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত