হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটে জৈন্তাপুরে মোটরসাইকেল আরোহী এক তরুণ ট্রাকচাপায় নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তরুণ বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আবদুল মান্নানের ছেলে নাইম আহমেদ (২২)। তিনি মোটরসাইকেলটির আরোহী ছিলেন। 

তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলী সড়ক দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে যায় মোটরসাইকেলটি। এ সময় ট্রাকটি মোটরসাইকেল চাপা দিয়ে প্রায় ১৫ ফুট দূরত্বে টেনে নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় নাইমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ টিম।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী