হোম > সারা দেশ > সিলেট

এইচএসসিতে সারা দেশে পাসের হারে এগিয়ে সিলেট শিক্ষাবোর্ড

সিলেট প্রতিনিধি

সারা দেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার শীর্ষে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। যা গত বছর ছিল ৭১ দশমিক ৬২। গত কয়েক বছর সিলেটে জিপিএ ৫ কম থাকলেও এ বছর রেকর্ড ৬ হাজার ৬৯৮ জন জিপিএ ৫ পেয়েছেন। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফল প্রকাশ করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ। পরে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৮৩ হাজার ১৫৬ জন অংশ নিয়ে ৭১ হাজার ১২ জন উত্তীর্ণ হয়েছেন।

সিলেট বোর্ডের অধীনে এইচএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে আছেন ছাত্রীরা। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেয়েরা। এবার ৪৯ হাজার ৩৫৪ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪২ হাজার ৬৬১ জন। পাসের হার ৮৬ দশমিক শূন্য ৪৪। জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৮২৯ জন।

এদিকে ছাত্রদের পাসের হার ৮৩ দশমিক ৮৫। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৩ হাজার ৮১১ জন। এর মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৮৬৯ জন।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়