হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিসবাহ উদ্দিন (২৫) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় কিশোরীর বাবা মামলা দায়ের করেন। ওই দিন রাতেই মিসবাহকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মিসবাহের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে। তাঁকে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

কিশোরীর পরিবার জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরী মহাসিং নদীতে পানি আনতে যায়। এ সময় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান মিসবাহ। এ সময় কিশোরীর ভাবি ঘটনাস্থলে এলে তিনি পালিয়ে যান। পরে কিশোরীর বাবা শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই দিন রাতেই মিসবাহকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি খালেদ বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযোগ ওঠা তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।’

মাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টা

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত