হোম > সারা দেশ > সুনামগঞ্জ

প্রবাসীর স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শরুপা বেগম (৩৫) নামে এক নারীর ওপর দুর্বৃত্তের অ্যাসিড হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরুপা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল হকের স্ত্রী। মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন। বাড়িতে তাঁর স্ত্রী শরুপা বেগম, তিন সন্তান ও তাঁর মা বসবাস করতেন। 

স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যান শরুপা বেগম। এ সময় তিনি অ্যাসিড হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতেই তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অ্যাসিড নিক্ষেপের ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের পাশ থেকে একটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলটিতে অ্যাসিড-জাতীয় তরল পদার্থ আছে বলে ধারণা করা হচ্ছে। সেটি পরীক্ষা করে দেখা হবে।’ 

ওসি আরও বলেন, ‘আহত নারীর পরিবারের লোকজন জানিয়েছেন অ্যাসিড-জাতীয় কোনো পদার্থ তাঁর চোখে-মুখে নিক্ষেপ করা হয়েছে। তবে নিক্ষেপকারীকে তিনি চিনতে পারেননি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’ 

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড