হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ: জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

রেজাউল করিম রিপন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী শ্যামল কান্ত গোপের থানায় অভিযোগ দায়ের পর স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ছিলেন রিপন। তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।

গতকাল শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করা হয়।

উপজেলা জামায়াতে আমির মো. লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের ওয়াজিদ উল্লাহর ছেলে রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মতভাবে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর তাঁকে সংশোধনের চেষ্টা করা হয়। কিন্তু সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা-পরিপন্থী কাজ থেকে বিরত না থাকায় আজ শনিবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি। ছবি: আজকের পত্রিকা

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. লুৎফুর রহমান।

এ বিষয়ে রেজাউল করিম রিপন বলেন, ‘ছাত্ররাজনীতি থেকে শুরু করে ২০ বছর দলে জন্য কাজ করেছি। দলীর সিদ্ধান্তের বাইরে আমার কিছুর বলার নেই।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার রেজাউল করিম রিপন ও তাঁর দুলাভাই পৌর জমিয়তের সাধারণ সম্পাদক লিটন মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ। আজ শনিবার চাঁদা দাবিকে মিথ্যা ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে জমিয়তের নেতা লিটন মিয়াও শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের সীমানা পিলার উদ্ধার

দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা