হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শান্তিগঞ্জে বেইলির সেতু ভেঙে পড়েছে খালে, যান চলাচল বন্ধ 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভমভমি এলাকায় একটি বেইলির সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। এতে সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সেতুটি ভেঙে পড়ে। সেতুর মেরামত শুরু হয়েছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, ‘সেতুর তিনটি পাটাতন ভেঙে খালে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ-জগন্নাথপুর রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সওজের লোকজন সেতুর মেরামতকাজ শুরু করেছে। আজ দিনের ভেতরেই আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।’ 

স্থানীয় বাসিন্দা রিপন আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে। আজ সকালে হঠাৎ করে সেতুর তিনটি পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।’ 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে।’

মাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টা

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত