হোম > সারা দেশ > সুনামগঞ্জ

দোয়ারাবাজারে নৌকার মাঝির মরদেহ উদ্ধার 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে নানু মিয়া (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া এলাকায় চেলা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নানু মিয়া ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানু মিয়া নৌকার মাঝি হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বালুবোঝাই নৌকা নিয়ে ছাতকে যাওয়ার পথে চেলা নদীর মাঝামাঝি হঠাৎ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নদীতে প্রবল বেগে পাহাড়ি ঢলের পানির স্রোত ছিল। নানু মিয়া ও তাঁর দুজন সহযোগী নিজেদের রক্ষায় নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁর সঙ্গের দুজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও নানু মিয়ার সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আজ বুধবার সকাল ৯টা থেকে চেলা নদীতে ২ ঘণ্টা অভিযান চালিয়ে নানু মিয়ার মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নানু মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের

এবার সুনামগঞ্জে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের সমাধিস্থলে গানবাজনা বন্ধের আবেদন

সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড