হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দুর্ঘটনার শিকার বাস ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার (৪ মে) বেলা আড়াইটার দিকে ছাতক উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ইউসুফ আলী (৫৫), তাঁর বাড়ি তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামে এবং বাবার নাম হাসেম আলী। আর গুরুতর আহত তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তারা হলো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজবাড়ি গ্রামের শাহাবুদ্দিন (৪৫), কেয়া মনি (১৬) ও নিলুফা (৩০)। তাদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেটের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি ছাতকের জালালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনাটি ঘটেছে ছাতকের জালালপুর এলাকায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামগঞ্জে দুর্ঘটনায় আহত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক

সুনামগঞ্জে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

পানি বাড়ায় হারভেস্টার বন্ধ, তেল ও শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বেকায়দায় কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চল: ধান নিয়ে বিপাকে কৃষক

বজ্রনিরোধক দণ্ড আসছে না কাজে, উধাও তালগাছ

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

হাওরে নয়া দুর্যোগ জলাবদ্ধতা

আবারও ভেঙে গেছে বেইলি সেতুর পাটাতন, মহাসড়কে যান চলাচল বন্ধ