হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন আগের ভাঙা কাঁঠাল দিয়ে মুড়ি মাখানো খেয়ে অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুই শিশু হলো মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) ও মেয়ে আছিয়া খাতুন (৪)।

ওসি জাকারিয়া হোসেন বলেন, পুলিশ বিষয়টি জানার আগেই পরিবার লাশ দাফন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগের ভাঙা কাঁঠাল আজ দুপুরে মুড়ির সঙ্গে মাখিয়ে খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ জন আটক

শাহজাদপুরে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

হাত নেই, পা দিয়ে লিখেই মাস্টার্স জয়, শিক্ষক হওয়ার স্বপ্ন নিলার

শাহজাদপুরে মাদক কারবারির বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২

বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

দুধের জনপদে খামারিদের দীর্ঘশ্বাস

নিম্নমানের সার বিতরণ: সরানো হলো কামারখন্দের কৃষি কর্মকর্তাকে