হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে সাংবাদিককে হেনস্তা, মোবাইল ফোন কেড়ে নিয়ে মোছা হলো ভিডিও

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াত সমর্থকদের হাতে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ট্রেন থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য ভিডিও করতে গিয়ে একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন। এ সময় ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে রিজার্ভ করা হয়েছিল। অনেক সাধারণ যাত্রী বিষয়টি না জানায় ট্রেনে উঠতে গেলে বাধার মুখে পড়েন। এক দম্পতি ট্রেনে উঠলে জামায়াত সমর্থকেরা তাঁদের নামিয়ে দেন। বিষয়টি দেখে ওই দম্পতি প্রতিবাদ করেন। আমি সেটি ফোনে ধারণ করতে থাকি। তখন ট্রেন থেকে ৩০-৪০ জন জামায়াত সমর্থক নেমে এসে আমাকে ঘিরে ধরেন। তাঁরা ফোনের ভিডিও ডিলিট করতে বলেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁরা ফোনটি কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলে ফোনটি ফিরিয়ে দেন। যাওয়ার সময় কেউ কেউ বলেন, ‘ওরে নিয়ে চল, ভাব দেখানোর জায়গা পায় না’।

সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। কোনো সাংবাদিক ছবি তুললে বা ভিডিও করলেই তা ঠেকানোর অধিকার কারও নেই। আমি খোঁজ নিচ্ছি এবং কামারখন্দের আতাউর ভাইকে বিষয়টি জানাচ্ছি।’

এ বিষয়ে কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি গতকাল ঢাকায় এসেছি। ফিরে গিয়ে বিষয়টি দেখব।’

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার