হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গাড়ির চাপ থাকলেও যানজট নেই সিরাজগঞ্জের মহাসড়কে

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদ উপলক্ষে যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে কোথাও যানজটের ভোগান্তি নেই। এদিকে মানুষ যে যেভাবে পারছে বাড়ি ফিরছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়েও বাড়ি ফিরছে অনেকে। 

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাফর উল্লাহ বলেন, পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপনে ঢাকা থেকে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাটের উদ্দেশে যাচ্ছে পশুবাহী যানবাহন। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনার পাড়ে বর্ষা মানেই ভাঙন

তাড়াশে ১০ হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি

কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

বৃক্ষরোপণ কর্মসূচি: সারে ভেজাল, চারা-বাঁশ নিয়ে ফিরলেন কৃষকেরা

সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী একজন আটক

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম্নমানের সার, শুধু চারা নিয়ে ফিরলেন কৃষকেরা

১৪ বছর পর ডা. বাকি হত্যা মামলার রায়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব শুরু