হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কে সি সালদাইড় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম তুহিন। 

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয়ভাবে দাতব্য চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করে। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। অবস্থা গুরুতর হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, কয়েক দিন হলো জ্বর ছিল শিহাবের। আজ সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী