হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে এক যুবক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে সুমন নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

সুমন হোসেন উপজেলার সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল আলীমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সুমন অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় ওইস্থানে রাস্তার মোড় ঘুরতে গিয়ে অ্যাম্বুলেন্সটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন