হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় করোনার সঙ্গে ডেঙ্গু রোগীও শনাক্ত হচ্ছে

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনার পাশাপাশি ডেঙ্গু রোগের প্রকোপও দেখা দিয়েছে। করোনা রোগীর পাশাপাশি শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগীও। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পূর্নিমাগাতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে গ্রামে আসার পরে তাঁর শরীরে জ্বর দেখা দেয়। সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। তিনি বর্তমানে হাসপাতালের সংক্রমণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন পৌর শহরের কাওয়াক ও সদর ইউনিয়নের চালা গ্রামের বাসিন্দা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তাঁরা বাসায় ফিরেছেন। 

স্থানীয় পৌর শহরের বাসিন্দা কায়ুম হোসেন জুয়েল বলেন, ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে মশা নিধন করার জন্য পৌরসভার পক্ষ থেকে মেয়র এস এম নজরুল ইসলাম কার্যক্রম অব্যাহত রেখেছেন। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এ কার্যক্রম চোখে পড়ার মত। তিনি পৌরসভা এলাকার নাগরিকদের ডেঙ্গু থেকে রক্ষা করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গু ভেক্টরগন রোগ। এ রোগ থেকে বাঁচতে সচেতন থাকা দরকার। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, নারিকেলের খোসা, বাসার টবে পানি জমতে না দেওয়া জরুরি। এখন ঢাকায় ডেঙ্গুর সংক্রমণ বেশি। ঢাকা থেকে কেউ এলাকায় এলে মশারি ব্যবহারের পরামর্শও দেন তিনি। 

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ