হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেরাজ মণ্ডল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মেরাজ ওই গ্রামের বরকত মণ্ডলের ছেলে ও শাহজাদপুর ট্রাভেলস বাসচালকের সহকারী ছিলেন। 

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সিরাজগঞ্জ থেকে আসা ট্রাকটি পাড়কোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫