হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গণমাধ্যমকর্মী বারি হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীফুল ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেসরকারি টেলিভিশন ডিবিসির এক জ্যেষ্ঠ প্রযোজক, সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, ইসরাইল হোসেন বাবু, স্বপন চন্দ্র দাস প্রমুখ। 

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসির প্রযোজক আব্দুল বারির মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগের রাতে কোনো এক সময়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার আব্দুল বারিকে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতিতে দাফন করা হয়। 

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব