হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

ছবি: এআই দিয়ে তৈরি

সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাড়াশ উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় এ ঘটনা ঘটে।

দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে যানবাহনের চালকদের ফোনে পুলিশ ঘটনাস্থলে এলে ডাকাতেরা পালিয়ে যায়। ভুক্তভোগী চালকেরা বলছেন, রানীরহাট আঞ্চলিক সড়কটি ডাকাত প্রবণ এলাকা। কিছুদিন পরপর এখানে ডাকাতির ঘটনা ঘটে।

তাড়াশ পৌর শহরের এক গাড়িচালক মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমি বগুড়া থেকে বাড়ি ফিরছিলাম। পথে বেড়খালি পৌঁছালে সামনের গাড়িতে ডাকাতি হচ্ছে দেখে আমার গাড়ি পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এ সময় রাস্তার নিচে থেকে দুজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে।’

সড়কে গণডাকাতির বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ডিউটিরত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি, দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫