হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা, ভাঙচুরে আরও ৩ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে শাহজাদপুরের পাঠানপাড়া ও চুনিয়াখালি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন (সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত, আবু শামীম, রিমন ও সজীবকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানিয়েছেন।

এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৫ জনে দাড়ালো।

গত ৮ জুন, ঈদের ছুটিতে প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা গত ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর, হামলার ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কাছারি বাড়ির কাস্টোডিয়ানের পক্ষ থেকে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়।

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

মেডিকেল শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

বেলকুচির শেরনগর মধ্যপাড়া: শিল্পবর্জ্যে জলাবদ্ধতা, দুর্ভোগ

এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় কারাগারে তরুণ

রক্তমাখা চিরকুটে ‘রঘু ডাকাতের’ হুমকি, আতঙ্কে গরুর খামারিরা

খেলার মাঠ ছোট হওয়ায় বাড়ছে মাদকাসক্তি: জ্বালানিমন্ত্রী

ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা, ৩৫০ কোটি টাকার পশু বিক্রির আশা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা