হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুকে (৭) ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার ময়নাল হোসেন (৪০) ওই উপজেলার বাসিন্দা। 

এর আগে ২১ অক্টোবর বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বহেরাচালা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চলতি বছরের ১৭ আগস্ট দুপুর ওই শিশু প্রতিবেশী দুই বান্ধবীর সঙ্গে ময়নালের বাড়ির পাশে খেলছিল। এ সময় ময়নাল খাবার খাওয়ার কথা বলে তিনজনকে তাঁর নিজ ঘরে নিয়ে যায়। এরপর ময়নাল ওই শিশুর দুই বান্ধবীকে ঘর থেকে বের করে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে ময়নাল ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। সোমবার বিকেলে ময়নালকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে