হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ইউসুফ আলী স্বপন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে দুর্গম চরাঞ্চলের বাথানে (খামার) এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুরে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

ওই নেতার নাম ইউসুফ আলী স্বপন (৪০)। তিনি বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাথানটি যমুনা নদীর দুর্গম ও নির্জন চরাঞ্চলে অবস্থিত এবং আশপাশের প্রায় এক বর্গমাইলের মধ্যে কোনো বসতি নেই। সেখানে পাওয়া মরদেহটি ফুলে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে ও মুখ বিকৃত হয়ে গেছে।

ইউসুফের পরিবার সূত্রে জানা গেছে, তিনি এক মাস ধরে ওই বাথানে বন্ধু সারজিল সম্পদের গরু, ছাগল ও ঘোড়া দেখাশোনা করতেন। প্রতি বুধবার বাড়িতে এসে পরিবারের জন্য হাটবাজার করে দিয়ে আবার বাথানে ফিরে যেতেন। গত বুধবার থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

ইউসুফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ইউনিয়ন যুবলীগের নেতা ছিল। এক মাস ধরে সে একাই ওই দুর্গম চরে বাথান দেখাশোনা করত। তাকে কেউ মেরে রেখেছে। আমি এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।’

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘লাশ অনেকটাই পচে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫