হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

জামা চেয়ে পায়নি, পরে মিলল ঝুলন্ত লাশ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।

পরিবার ও পুলিশ জানায়, নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করে খাদিজা। তবে টানাপোড়েনের কারণে বাবা পরে কিনে দেওয়ার আশ্বাস দেন। এতে খাদিজা অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর মা সোহাগী খাতুন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মেয়েকে বাঁশের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ডিউটি অফিসার এএসআই আফজাল হোসেন মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, মরদেহ থানায় রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সিরাজগঞ্জ, কামারখন্দ, স্কুলছাত্রী, আত্মহত্যা

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার