হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

দুমুড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানার র‍্যাব অফিস এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের দুজন হলেন সলঙ্গা এলাকার সিএনজিচালক সোরমান আলী ও আঙ্গারু গ্রামের গোবিন্দ সূত্রধর। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে সলঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের র‍্যাব অফিস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও অন্তত তিনজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কাজী নজরুলের সুর কোনো দেশের সুরের সঙ্গে মেলানো যায় না: টুকু

আসনবিহীন যাত্রীদের তোপের মুখে টিটিই, আটকা পড়ল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

মেডিকেল শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

বেলকুচির শেরনগর মধ্যপাড়া: শিল্পবর্জ্যে জলাবদ্ধতা, দুর্ভোগ

এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় কারাগারে তরুণ

রক্তমাখা চিরকুটে ‘রঘু ডাকাতের’ হুমকি, আতঙ্কে গরুর খামারিরা