হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে শেয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশু জান্নাতি তালম শিবপাড়ার মো. জিল্লুর রহমান মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নুরে আলম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়ার খামারি আবু তালেব তাঁর ব্রয়লার মুরগির খামারের চারপাশে শেয়াল মারার জন্য জিআই তার দিয়ে ঘিরে রেখেছিলেন। সেই তারে বিদ্যুতের সংযোগও ছিল। ভোরে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। পরে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে জান্নাতির মৃত্যু হয়। শিশু জান্নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নুরে আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে