হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি, সিরাজগঞ্জে ৩ খামার-আড়তকে জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিমের বাজারে অস্থিরতা তৈরি, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি না করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পোলট্রি খামার ও দুটি আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার মোহনপুর বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় একটি খামার ও দুটি ডিমের আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন এগ্রোভিট নামের পোলট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার এবং সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি আজকের পত্রিকাকে বলেন, ডিমের বাজার অস্থিরতা রোধে আজ জেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় উল্লাপাড়ার মোহনপুর বাজারে ডিমের দাম সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে বিক্রি করা, ক্যাশ মেমো না দেওয়া এবং ডিমের বাজারে অস্থিরতা তৈরির অপরাধে মুন এগ্রোভিট নামের পোলট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার টাকা এবং সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাদের সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রির নির্দেশ দেওয়া হয়।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে