হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

‘বাজারে মাইকিং করে’ সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ‘বাজারে মাইকিং করে’ দোকানে ঢুকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারকে (৫৩) গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে এ ঘটনা ঘটে। 

আবদুল কুদ্দুস দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

গুলিতে আবদুল কুদ্দুস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মো. রুহুল আমীন। তিনি বলেন, ‘হত্যাকারীরা পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য। তারা উপর্যুপরি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করেছে।’ 

চারমাথা বাজারের মুদিদোকানি আবুল কালাম আজাদ বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী বাজারে আসে। তারা হাত মাইকে লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আব্দুল কুদ্দুস তাঁর ছেলের কীটনাশকের দোকানে বসেছিলেন। দুর্বৃত্তরা ওই দোকানে ঢুকে আবদুল কুদ্দুসের ওপর উপর্যুপরি গুলি চালায়।’

এদিকে খবর পেয়ে তাড়াশ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানান উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে