হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, পুলিশের হাতে সোপর্দ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার ছোট আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক যুবক নিজেকে মো. শামীম নামে পরিচয় দিয়েছেন। তিনি দাবি করেছেন, তাঁর বাবার নাম মৃত আকবর আলী এবং তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে প্রবাসী মোহাম্মদ মহিরের বাড়ির সামনে আসে। তাঁদের মধ্যে একজনকে রেখে বাকিরা চলে যায়। এ সময় মহিরের ছেলে রাব্বী ছাদ থেকে দেখতে পান, এক অপরিচিত ব্যক্তি গামছা বিছিয়ে বাড়ির সামনে শুয়ে আছেন। তাঁর কাছে রুটি, পানি ও ডালভাজা ছিল।

আচরণ সন্দেহজনক মনে হওয়ায় রাব্বী স্থানীয়দের ডাকেন। তাঁরা এসে যুবকের নাম-পরিচয় জানতে চাইলে তিনি সঠিকভাবে উত্তর দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। পরে ওই যুবক স্বীকার করেন, তিনি চুরির উদ্দেশ্যে এসেছিলেন এবং তাঁর সঙ্গে আরও দুইজন ছিলেন।

রাত ১টার দিকে কামারখন্দ থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে মিটিংয়ে ছিলাম। স্থানীয়রা চোর সন্দেহে একজনকে মারধর করে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে তাঁকে থানায় নিয়ে আসি। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। সুস্থ হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার