হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম শান্তা খাতুন (১৯)। আজ শুক্রবার সকালে চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গুচ্ছগ্রামে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্তা খাতুন ওই গ্রামের ঠান্ডু মিস্ত্রির মেয়ে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে শান্তার বিয়ে হয়। সম্প্রতি স্বামীর সঙ্গে শান্তার বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মামলাও চলছিল শান্তার। রাতের কোনো এক সময়ে বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

চৌহালী থানার এসআই মো. এমদাদুল হক বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

প্রেমিকার বিয়ের দিনে আমবাগানে মিলল যুবকের লাশ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু