হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পুলিশের চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জ জেলা পিকআপ ভ্যান মালিক-শ্রমিক সমিতির সদস্যরা।

আজ সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নলকা ব্রিজ এলাকায় এই অবরোধ চলে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ মালিক-শ্রমিকেরা।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া বলেন, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশ চাঁদাবাজি ও অযথা মামলা দিয়ে হয়রানি করছে পিকআপ ভ্যানচালক ও মালিকদের। মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এতে অতিষ্ঠ হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। অবরোধ চলাকালে মালিক-শ্রমিকেরা সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হামিদুল ইসলাম, সাইদুল ইসলাম, রাসেদ ও টিআই আসাদ উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানান।

এদিকে অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার