হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় পুকুরের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৬ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দত্তবাড়ী এলংজানীতে বিবদমান জমি ও পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজন নারীসহ ছয়জনকে আটক করে। খাসপুকুরের দখল নিয়ে ওই গ্রামের মোতালেব হোসেন ও ঠান্ডু মোল্লার নেতৃত্বে দুই দলের সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন—উপজেলার দত্তবাড়ী এলংজানী গ্রামের জামাল উদ্দিন (৩৮)। তিনি এলংজানী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। 

আহতেরা হলেন মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমতসহ (৬০) আরও চারজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আটককৃতরা হলেন দত্তবাড়ীর এলংজানী গ্রামের মিঠুন (২৬), রাকিব (১৮), ছাব্বির (১৯), আমিরুল (৩০), দেলোয়ারা (৩০) ও ফাতেমা (২৮)। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই গ্রামের (এলংজানী) খাস পুকুরটি দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের লোকজন দখল করে মাছ ধরতেন। রোববার সকালে গ্রামের প্রতিপক্ষ ঠান্ডু মোল্লার লোকজন ওই পুকুর দখল করতে গেলে মোতালেব হোসেনের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান জামাল উদ্দিন। খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ওই গ্রামে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।’ 

জামালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নজরুল।

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন