হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ জনকে ১৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

অতিরিক্ত ভাড়া নেওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চালককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ও যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও

র‍্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

এর মধ্যে এসআই পরিবহনের সুপারভাইজারকে ৫ হাজার টাকা, যমুনা লাইন পরিবহনের সুপারভাইজারকে ১০ হাজার টাকা এবং পাঁচ সিএনজিচালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এই অভিযান চালানো হয়। অভিযানে সিএনজিচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি কয়েকটি পরিবহন বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছিল।

সোহেল শেখ আরও বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও র‍্যাবের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১০ সন্তানের বাবা-মা, তবু দুবেলা খাবারের জন্য অন্যের দ্বারে

রায়গঞ্জে খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু

মরিচা ধরা মেশিন পাহারায় মাসে ব্যয় প্রায় ৭০ লাখ টাকা

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা হত্যা: ১৯ বছর পর বাবা-মা ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

ফেসবুকে একটি পোস্ট, সংগৃহীত অর্থে এতিম জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে

কানে হেডফোন লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন