হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যুবদল নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ২ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে যুবদল হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা লিমনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক মো. রাসেল মাহমুদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু। এ ঘটনায় নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি লিমন। গত ২৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

শুধু সাইনবোর্ড বদলেছে, প্রকৃত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: বিএনপি নেতা বাচ্চু

দুদকের মামলায় স্ত্রী-বাবাসহ খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

মোড়কে লেবেল-মূল্যতালিকা নেই, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

রায়গঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন সাব্বির, জড়িতদের খুঁজছে পুলিশ

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা